খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত
খুলনার কয়রা উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার সরিষামুট এলাকার আলী সরদারের ছেলে কবির হোসেন ও আজমল হোসেন।
কয়রা থানার উপ পরিদর্শক সুবীর দত্ত জানান, আজমল ও কবির খুলনা থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি যাচ্ছিলেন। পথে কয়রা উপজেলা সংগ্রামের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কবির মারা যান।
আর হাসাপাতালে নেয়ার পর আজমলেরও মৃত্যু হয়।
