প্রার্থী হওয়ায় নীলফামারীতে বিএনপি নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় নীলফামারী সদর উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান এ খবর নিশ্চিত করে বলেন, “যারাই দলের গঠনতন্ত্র ভঙ্গ করবে তারাই বহিষ্কার হবে।”
এ বিষয়ে ফরহানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বহিষ্কারের কোনো কাগজ তিনি হাতে পাননি।
আগামী ১৫ মার্চ নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে শাসুজ্জামানকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছে জেলা বিএনপি। দলের এ সিদ্ধান্ত না মেনে উপজেলা বিএনপির সভাপতি ফরহানুল হক চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
