২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আ. লীগ নেতা খুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 02:39 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাশাগাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত জাহাঙ্গীর মাতুব্বর (৫৫) উপজেলার উপজেলার ফুলসুতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সোনালী ব্যাংকের হাটকৃষ্ণপুর শাখার ব্যবস্থাপক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে নগরকান্দা থানার ওসি আব্দুল করিম জানান, ফুলসুতিতে আওয়ামী লীগের একটি নির্বাচনী সভায় যোগ দিতে ফরিদপুরের বাসা থেকে সন্ধ্যার পরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন জাহাঙ্গীর মাতুব্বর। রাত ১০ টার দিকে বাশাগাড়ী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের মরদেহ পড়ে থাকতে দেখে টহল পুলিশ থানায় নিয়ে আসে।

ওসি আব্দুল করিম বলেন, জাহাঙ্গীরের হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সাইকেলটিও পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলা হবে বলেও জানান ওসি।