২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 12:34 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

শ্যামনগর থানার ওসি ছগির মিয়া বলেন, সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে বুড়িগোয়ালিনি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। গেঞ্জি ও লুঙ্গি পরা ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই যুবকের বুকে গুলিবিদ্ধ ছাড়াও মাথা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে গভীর রাতে মুন্সিগঞ্জের নদীর চরে ফেলে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।