২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মন্দির, বসতঘরে আগুন

চট্টগ্রামের হাটহাজারিতে আগুনে মন্দিরসহ বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 12:31 PM

Updated : 22 Aug 2022, 05:46 PM

মঙ্গলবার ভোর রাতে উপজেলার পশ্চিম দেওয়ান নগর বারৈয় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস হাটহাজারি স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। হাটহাজারি স্টেশনের একটি ইউনিট চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে তিনটি বসতঘর পুরোপুরি এবং একটি বসতঘর ও একটি মন্দিরের আংশিক পুড়ে গেছে বলেও জানান তিনি।  

রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।