সূত্রাপুরে পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ আহত
রাজধানীর সূত্রাপুরে গভীর রাতে পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন।
সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান বলছেন, সোমবার রাত দেড়টার দিকে কলতাবাজার এলাকায় ছিনতাই করার সময় পুলিশ সোহেল রানা (২০) নামের ওই যুবককে গুলি করে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এজাহার লেখা হচ্ছে। লেখা হলে এজাহার দেখে বলতে হবে। আগে কিছু বলা যাবে না।”
আহত সোহেল কলতাবাজার এলাকার ওবায়দুল হকের ছেলে।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহেল রানার বাম পায়ের গোড়ালিতে একটি গুলি লেগেছে।
