ঈশ্বরদীতে শিশুকে জবাই
পাবনার ঈশ্বরদীতে ৭ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। গ্রামবাসীর ধারণা, বলাৎকারের পর তাকে খুন করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুটির লাশ উদ্ধারের পর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিশু রাহিন শাহ (৭) ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের জগলু সাহার ছেলে। সে ওই গ্রামের ব্র্যাক স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রহিমপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রাসেলকে (২২) স্থানীয়রা আটক করে পুলিশে দেয় বলে ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানিয়েছেন।
শিশুর পরিবারের অভিযোগের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে রাসেল মাঠে ঘাস কাটতে যাওয়ার কথা বলে রাহিনকে ফুসলিয়ে নিয়ে যায় রাসেল। বলাৎকারের পর রাহিন ঘটনা জানিয়ে দেয়ার হুমকি দিলে ঘাস কাটার হাসুয়া দিয়ে তাকে হত্যা করে রাসেল।
