বেনাপোলে ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গুলিবিদ্ধ
যশোরের বেনাপোলে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
আহতরা হলেন- শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুঁইয়া, যুবলীগ নেতা আশানুর রহমান, পথচারী শাহাদত হোসেন ও শহিদুল ইসলাম।
বেনাপোল পোর্ট থানার ওসি মোশারফ হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে বেনাপোল বাজারের বাহাদুরপুর সড়কে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মোশারফ বলেন, “কামাল ও আশানুর বেনাপোল বাজার থেকে বাড়ি ফেরার পথে বাহাদুরপুর সড়কে ‘জাগো কল্যাণ সংস্থার’ কার্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করে।
“এতে আশানুর রহমানের বুকে এবং কামাল হোসেন ভুঁইয়া, পথচারী শাহাদত হোসেন ও শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে।”
আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
