২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদনী চক মার্কেটে অগ্নিকাণ্ড

রাজধানীর নিউমার্কেটের পাশের চাঁদনী চক মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 11:47 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে এই তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে তিনি জানিয়েছেন।

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অগ্নি নির্বাপক বাহিনীর এই কর্মকর্তা।