২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে যুবকের গলিত লাশ

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগের একটি বাড়িতে এক যুবকের গলিত লাশ মিলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 10:39 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

পুলিশ জানিয়েছে, নতুন ওই এতকলা ভবনে পাঁচটি কক্ষের দুটি রহিম ও সোহাগ নামে দুই যুবক এই মাসেই ভাড়া নিয়েছিলেন।

সোমবার বিকালে রহিমের কক্ষ থেকে গলিত লাশটি পাওয়া যায়। তবে এটি রহিমের লাশ কি না, গলে যাওয়ায় তা বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম।

রহিমের কক্ষে লাশ পাওয়ার পর অন্য কক্ষের সোহাগকে পাওয়া যাচ্ছে না বলে ওসি জানান। ওই বাড়ির বাতি তিনটি কক্ষ এখনো ভাড়া হয়নি বলে বাড়িওয়ালা পুলিশকে জানিয়েছে।

ওসি বলেন, বাড়ির তত্ত্বাবধায়ক বিকালে গিয়ে দুই কক্ষে বাইরে থেকে তালা দেখতে পান। একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় তিনি পুলিশকে খবর দেন।

পুলিশ গিয়ে তালা ভেঙে বিছানায় গলিত লাশ পায়। মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। পরনে কালো জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি ছিল।

লাশটি সাত/আট দিনের হতে পারে বলে ওসির ধারণা। ময়নাতদন্তের জন্য তা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।