২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মঙ্গলবার হরতাল

একটি হত্যা মামলায় ১১ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর পর কুমিল্লায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল ও যুবদল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 09:26 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোমবার কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিক আহমেদের আদালতে হাজির হয়ে এ ১১ নেতাকর্মী জামিন আবেদন করলে তা নাকচ হয়।

এদের মধ্যে রয়েছেন ছাত্রদল কর্মী দেলোয়ার হোসেন হত্যা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার।

গত ২৬ নভেম্বর নগরীর মনোহরপুর এলাকায় ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দেলোয়ার হোসেন (২৫) নামের এক ছাত্রদলকর্মী নিহত হন। এর পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই হারুনুর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।