২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নির্বাচনী ক্যাম্পে আগুন

বাগেরহাটের কচুয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত এক চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 07:26 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

তবে বিএনপি এ অভিযোগ অস্বীকার করেছে।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেন জানান, আগুন দেয়ার ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সম্পৃক্ততা থাকতে পারে।

এদিকে জেলা বিএনপি সোমবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই আগুন লাগানোর সঙ্গে বিএনপিসহ ১৯ দলের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট জেলা বিএনপি সভাপতি এম এ সালাম। উপস্থিত ছিলেন জেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আলী রেজা, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী প্রমুখ।

কচুয়া থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি নির্বাচনী ক্যাম্পের কাপড়ের বেড়া ও কিছু লিফলেট আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে ওই দুর্বৃত্তরা পাশেই মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের ভেতরে টেবিল ক্লথেও আগুন দেয়।

ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।