২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপন নির্মাণে উৎসাহে নর্থ সাউথে প্রতিযোগিতা

তরুণ বিজ্ঞাপন নির্মাতাদের উৎসাহিত করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইয়ং এন্ট্রেপ্রেনিউরস সোসাইটি (ইয়েস) আয়োজন করেছে ‘আন্তঃএনএসইউ অ্যাড মেকার’ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

২০১০ সাল থেকে প্রতিবছর এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে।

নর্থ সাইথ বিশ্ববিদ্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় শুধু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারেন। এবছর প্রতিযোগিতায় অংশ নেয় ৩৭২টি প্রতিযোগী দল।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিষয় ছিল ‘আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০১৪ এ বাংলাদেশকে প্রমোট করা’।