শৈলকুপায় ২ মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, মামলার পর ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার আসামিদের গ্রেপ্তার করার যায়নি বলে জানান তিনি।
ধর্ষিতাদের এক স্বজন (নাম প্রকাশ করা হলো না) জানান, তাদের বাড়ি জাঙ্গালিয়া গ্রামে। তারা কাঁচেরকোল ফাজিল মাদ্রাসার অষ্টম ও নবম শ্রেণির ছাত্রী।
এদের একজনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে কীর্ত্তিনগর গ্রামের আরিফ হোসেন নামের এক যুবকের পরিচয় হয়।
রোববার বিকালে এ দুজনসহ তিন ছাত্রী কীর্ত্তিনগর গ্রামে খালার বাড়ি বেড়াতে যায়।
এরপর আরিফ তার পরিচিত মেয়েটিকে দেখা করতে বললে তারা তিনজনই সন্ধ্যার পর বাড়ির পাশে আরিফের সঙ্গে দেখা করে।
এ সময় আরিফ আরো দুই বন্ধু রাজিব ও বাদশাকে নিয়ে তিন ছাত্রীকে জোরপূর্বক গড়াই নদীর তীরে নিয়ে যায়, এবং সেখানে দুজনকে ধর্ষণ করে।
এক ছাত্রী পালিয়ে গিয়ে গ্রামের লোকদের জানালে তারা নদীর পাড় থেকে তাদের উদ্ধার করে।
