২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জন কারাগারে

পিরোজপুরে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীসহ বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 05:15 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোমবার পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম সুমাইয়া খানমের আদালতে এ আদেশ দেয়া হয়।

আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম খান, জামায়াতকর্মী ফরিদ উদ্দিন, যুবদলকর্মী শেখ এনাম, শেখ রাহাত, ছাত্রদলের আলিফ আহম্মেদ রাজীব, এমরান আহমেদ সবুজ ও তাঁতী দলের মো. আলী শেখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, সকালে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ১০ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়।

এর পরদিন সকালে জেলা বিএনপি কার্যালয়েও অগ্নিকাণ্ড হয়।