ফরিদপুরে সাবেক এমপিসহ ৪ বিএনপি নেতা বহিষ্কৃত
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামসহ বোয়ালমারী উপজেলার চার বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোববার পাঠানো এক চিঠিতে তাদের দল থেকে বহিষ্কারের কথা জানান।
উপজেলা বিএনপির পক্ষ থেকে তিনজন প্রার্থী দেওয়া হলেও দলীয় নিয়ম না মেনে নান্নু ,লিটন ও মন্টু সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরের সমর্থন নিয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী হন।
বিষয়টি কেন্দ্রের নজরে আসলে এই চার নেতাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সভাপতি শাহজাদা মিয়া জানান, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দেয়া মনোনয়ন মেনে না নিয়ে বিদ্রোহী প্রার্থী দেয়াসহ তাদের মদদ দেয়ার অভিযোগে এবং বিভিন্ন এলাকায় তাদের বিএনপির প্রার্থী দাবি করে পক্ষে ভোট চাওয়ায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে উপজেলা ও জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে এ বিষয়ে সুপারিশ করে।
