২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবকের গুলিবিদ্ধ লাশ

চট্টগ্রামের হাটহাজারিতে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 01:32 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোমবার সকালে হাটহাজারির অনন্যা আবাসিক এলাকায় মো. সাহেদ (২৮) নামের ওই যুবকের লাশ  পাওয়া যায় বলে হাটহাজারি থানার এসআই সেন্টু মিয়া জানান।

সাহেদ চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি এলাকার নুরুল আমিনের ছেলে।

এসআই সেন্টু মিয়া বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সাহেদের লাশ উদ্ধার করে।

“নিহতের গলা, ঘাড় ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করেছে।”

রোববার সন্ধ্যার পর থেকে সাহেদ নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।

কারা কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।