২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর মগবাজার এলাকার ‘বিশাল সেন্টারের’ সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 10:41 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

নিহত হৃদয় (২২) একটি ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রোববার রাত ৯টার দিকে  আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে হাসপাতালে আনার ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোজাম্মেল বলেন, রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস হৃদয়কে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।