২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল টাকাসহ আটক ৩, সরঞ্জাম উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থেকে জাল টাকাসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 10:38 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার আটকদের কাছ থেকে তথ্য নিয়ে রাত ৩টার দিকে একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার মো. রায়হান উদ্দিন জানান, রোববার বিকেলের দিকে ওই এলাকার পৃথক স্থান থেকে তিন জনকে আটক করা হয়েছে।

এরা হলেন- মো. সুমন (২৫), মামুন (২৪) ও কমলা (২০)।

র‌্যাব অফিসার রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে একজনকে জাল টাকাসহ হাজারীবাগ থেকে ধরা হয়। তার দেয়া তথ্য থেকে রাতে ধরা পড়েন আরেকজন এবং পরে একই এলাকার ঝাউচরের ‘চৌধুরী ভিলা’ নামে একটি ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তৃতীয় জনকে ধরা হয়।

এ সময় ওই ঘর থেকে এক লাখ ৫৯ হাজার জাল টাকা এবং বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা সুতাসহ জাল টাকা তৈরির সারঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।