২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিতলমারীতে পিলার চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বাগেরহাটের চিতলমারী উপজেলায় স্কুলে খেলার সময় পিলার ভেঙে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 09:36 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের (১১) মৃত্যু হয়।

সাইফুল চিতলমারীর কলাতলা স ম রকিবুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং পরাণপুর গ্রামের এহিয়া শেখের ছেলে।

পরিবারের বরাত দিয়ে চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের সহপাঠীদের সঙ্গে সাইফুল খেলা করছিল।

এ সময় দৌড়ে গিয়ে একটি পিলার ধরলে তা ভেঙে তার মাথায় পড়ে। মাথায় গুরুতর আঘাত হওয়ায় তাকে স্কুলের শিক্ষকরা পাশের গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।