বাগেরহাটে বাসের ধাক্কায় পথচারী নিহত
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকনিকের বাসের ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর মারা গেছেন।
বাগেরহাট মহাসড়ক পুলিশের এএসআই তৌহিদুর রহমান জানান, জেলার বাইরে থেকে আসা একটি পিকনিকের বাস আখের আলীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটি কোন জেলা থেকে এসেছিল তা সনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
