শাহ আমানতে সাড়ে ১০ কেজি সোনা আটক
চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ওমান থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ কেজি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটের লাগেজ রাখার স্থান থেকে এসব সোনা উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৯টায় বিমানবন্দর কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা অধিদপ্তর অভিযান চালিয়ে ওই ফ্লাইটের লাগেজ রাখার স্থানে পলিথিন মোড়ানো অবস্থায় ৯০টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এগুলোর ওজন ১০ কেজি ৪৯৭ গ্রাম, বাজার দর আনুমানিক সাড়ে চার কোটি টাকা।
