২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 03:13 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বিজিবি ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র চোরাচালানীরা পিস্তল, রিভলবার ও গুলিসহ পুটখালীর বারোপোতা বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অবস্থান করছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালায় পুটখালি বিজিবির টহলদল।

এ সময় বিজিবির উপস্থিতির টের পেয়ে অস্ত্র চোরাচালানীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগের ভেতরে একটি ইউএসএ এর তৈরি পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে জানান মোস্তাফিজুর রহমান।