২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার মসজিদ গলি এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 12:27 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। যুবকের (২৭) পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে মসজিদ গলিতে দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ফেলে পালিয়ে যায়। যুবকের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নেয়।

নিহত যুবকের পরণে জিন্সের প্যান্ট, শার্ট ও সোয়েটার ছিল। তবে তার পকেটে মানিব্যাগ বা মোবাইল কিছুই পাওয়া যায়নি বলে জানান এসআই নুরুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছে নিহত যুবক ওই এলাকার বাসিন্দা নয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তার মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।