২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে বাসার সিঁড়িতে যুবকের লাশ

রাজধানীর গুলশানে একটি বাসার সিঁড়ি থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 10:52 AM

Updated : 22 Aug 2022, 05:45 PM

গুলশান থানার ওসি মো রফিকুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার দিকে গুলশান-২ এর কালাচাঁদপুর এলাকার একটি খালি বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। লুঙ্গি ও হাফ শার্ট পড়া যুবকের বয়স আনুমানিক ২০ বছর।

ওসি বলেন, “লাশের গলায় ছুরিকাঘাত রয়েছে, তবে ওই আঘাতে কারো মৃত্যু হওয়ার কথা নয়। সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

ভবনটি একজন বৃদ্ধ নিরাপত্তার দায়িত্বে থাকলেও কেউ বসবাস করেন না। পুলিশের ধারণা, বৃদ্ধের চোখ ফাঁকি দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।