শরীয়তপুরে আ. লীগ ৩, বিএনপি ১
শরীয়তপুরে তিন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ এবং এক উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
গোসাইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সৈয়দ নাসির উদ্দিন। আনারস প্রতীকে তিনি পান ৪৩ হাজার ৯১২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাহেদ পারভেজ আব্বাস মোল্যা মোটরসাইকেলে পান ১ হাজার ৬৯৭ ভোট।
ডামুড্যায় চেয়ারম্যান পদে আনারসে ২১ হাজার ১১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আলমগীর হোসেন মাঝি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফজলুল করীম মিয়া ঘোড়ায় ১৩ হাজার ৬৮ ভোট পান।
ভেদরগঞ্জে চেয়ারম্যান পদে দোয়াতকলমে ৪২ হাজার ৪১৫ ভোট জয়ী হয়েছেন বিএনপির আনোয়ার হোসেন মাঝি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আলতাফ হোসেন ছৈয়াল পান ৩৫ হাজার ৪৩৪ ভোট।
জাজিরা উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের মোবারক আলী সিকদার। মোটরসাইকেলে তিনি পান ৪২ হাজার ৪২০ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুল ইসলাম আল আজাদ কাপপিরিচে পান ১০ হাজার ২৩৯ভোট।
