খাগড়াছড়ি: ২টি করে ইউপিডিএফ ও বিএনপি, ১টি করে আ.লীগ ও জনসংহতি
খাগড়াছড়ির ছয়টি উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে আঞ্চলিক দল ইউপিডিএফ দুই, বিএনপি দুইটি, আওয়ামী লীগ একটি এবং জনসংহতি (এমএন লারমা) একটি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্য্যালয়ের সন্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবদুল খালেক ফলাফল ঘোষণা করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. মাসুদ করিম জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সদরে ইউপিডিএফ
আঞ্চলিক দল ইউপিডিএফ-র চঞ্চুমনি চাকমা মোটর সাইকেল প্রতীক নিয় ১৩ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সহ-সভাপতি কংচাইরী মগ (দোয়াত-কলম) পেয়েছেন ১৩ হাজার ২৬২ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রনিক ত্রিপুরা (নলকূপ) ৮ হাজার ২৫৮ ভোটে নির্বাচিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি রাণী ত্রিপুরা (পদ্মফুল) প্রতীকে ১৪ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
পানছড়িতে ইউপিডিএফ
ইউপিডিএফ-র উপদেষ্টা সর্বোত্তম চাকমা ১০ হাজার ৭৯৮ ভোটে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অনিমেষ চাকমা রিংকু পেয়েছেন ৮ হাজার ৩৯১ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৬ হাজার ৩৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী ভুমিধর রোয়াজা পেয়েছেন ৫৮৪৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ও রত্মা তঞ্চজ্ঞা ১১ হাজার ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী অপরাজিতা খীসা পেয়েছেন ৪০২৫ ভোট।
উপজেলার ভোটার ৪২ হাজার ৩৭১টি ভোটের মধ্যে ভোট পড়েছে ২৯ হাজার ১৬৬টি।
এই উপজেলায় প্রতিদ্বন্দ্বী চার চেয়ারম্যান প্রার্থীর সবাই চাকমা এবং তারা চারটি দলের সমর্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলায় বিএনপি
চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ১৬ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক পেয়েছেন ১৫ হাজার ১৬৭ ভোট।
এই উপজেলাতে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তারা খুব বেশি সুবিধা করতে পারেননি।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন ১৬ হাজার ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী হাসিনা বেগম ১৮ হাজার ৯৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রামগড়ে বিএনপি
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি ১০ হাজার ৪৫৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা চাইথোয়াই চৌধুরী পেয়েছেন ৫ হাজার ১২৬ ভোট।
খাগড়াছড়ির আলোচিত ‘ভূইয়া’পরিবারের তিন নিকটাত্মীয় চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আলোচিত হন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের (টিয়াপাখি)। তিনি ১১ হাজার ১৬২ ভোট পান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপি সমর্থক খাদিজা আক্তার (কলস) পেয়েছেন ১১ হাজার ৫৩৮ ভোট।
সীমান্ত জনপদ রামগড়ে মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ৬০০ জন এবং কেন্দ্র সংখ্যা ২১টি।
মানিকছড়িতে আ. লীগ
এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাবেক সভাপতি ম্রাগ্য মারমা আনারস প্রতীক নিয়ে ১১ হাজার ৫২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৭০ শতাংশের ওপরে ভোট পড়েছে এই উপজেলায়।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী এসএম রবিউল ফারুক মোটর সাইকেল পেয়েছেন ৮ হাজার ৩৭৬ ভোট।
এই উপজেলায় আঞ্চলিক রাজনৈতিক দলের সমর্থিত কোন প্রার্থী ছিল না।
পুরুষ ভাইস্-চেয়ারম্যান পদে ১৪ হাজার ৫০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সদস্য তাজুল ইসলাম বাবুল।
মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন রাহেলা আক্তার। তিনি ১১ হাজার ৩৪৮ ভোট পেয়েছেন।
মহালছড়িতে জনসংহতি সমিতি (এমএন লারমা)
উপজেলাটিতে আঞ্চলিক দল ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) অংশের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিমল কান্তি চাকমা ৮ হাজার ৮৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীলোৎপল খীসা পেয়েছেন ৪ হাজার ৩৮৩ ভোট।
এ জেলার এই উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির কোন প্রার্থী ছিল না।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা ক্যাচিংমিং চৌধুরী ৭ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনসংহতি সমিতি(এমএন লারমা) অংশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কাকলী খীসা ৬ হাজার ৩৩৭ ভোটে নির্বাচিত হয়েছেন।
ছয় উপজেলার মধ্যে সবচেয়ে কম ভোটার ছিল এ উপজেলায়। এই উপজেলার ১৭টি কেন্দ্রের মো ভোটারের সংখ্যা ৩১ হাজার ৮৫৮ জন।
