২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকায় চেয়ারম্যান জামায়াতের

নীলফামারীর জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে চিংড়ি প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী সৈয়দ আলী ৬৬ হাজার ৬৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 11:53 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. সহীদ হোসেন রুবেল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৭০৬ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রুকন উল হাসান বুধবার রাতে এই ফলাফল জানান।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আ. ওয়াহেদ বাহাদুর তালা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৫০০ ভোট পেয়ে জিতেছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী রিভা আক্তার। তিনি হাঁস প্রতীক নিয়ে ৭৩ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন।