২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা সদরে চেয়ারম্যান বিএনপির

মাগুরা সদরে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. নাজিম উদ্দিন জয়ী হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 11:36 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ফল ঘোষণা করেন।

আনারস প্রতীক নিয়ে নাজিম পেয়েছেন ৭২,৩৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের পঙ্কজ কুমার কুণ্ডু কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩,৩৪৬ ভোট। 

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মো. ফারুক হোসেন টিউবওয়েল প্রতীকে ৬০,৮১০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তানজিরা রহমান কলস প্রতীকে ৭৩,২৫৭ ভোট পেয়ে জয়ী হন।