২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্সি হোটেলের এমডির জামিন মেলেনি

শেয়ার হোল্ডার না দিয়ে প্রাণনাশের হুমকি অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা রিজেন্সি হোটেলের দুই ব্যবস্থাপনা পরিচালক ও এক ব্যবস্থাপকের জামিন মেলেনি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 08:24 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

তবে তাদের রিমান্ডে চেয়েও পায়নি পুলিশ। তাদের কারাফটকের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম নুরুল ইসলাম।

রিজেন্সি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ আহমেদ, পরিচালক মো. আরিফ হোসেন ও ব্যবস্থাপক কয়েস মুন্সী জামিন চাইলে তা নাকচ করে তাদের কারাগারে পাঠিয়ে দেন বিচারক।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজত চাওয়া হয়েছিল বলে জানান খিলক্ষেত থানার পরিদর্শক মো. আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ফয়সাল হোসেন নামে এক ব্যক্তিকে শেয়ার না দিয়ে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ এনে একটি মামলা হয়েছিল।

সেই মামলার পর মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে রিজেন্সি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল।