২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

পাবনায় অস্ত্র মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এ দণ্ড দেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 07:52 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি চাটমোহর থানা পুলিশ কুতুব প্রামাণিককে একটি শাটার গান ও কার্তুজসহ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আখতারুজ্জামান মুক্তা।