কক্সবাজারে বাসচাপায় শ্রমিক নিহত
কক্সবাজারের রামু উপজেলায় বাসচাপায় এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আব্বাস উদ্দিন (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুজপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
মহাসড়ক পুলিশের তুলাবাগান ফাঁড়ির ওসি সরওয়ার আলম জানান, শাহ আমিন পরিবহনের একটি বাস (নম্বর- ঢাকা মেট্টো ব ১৮-৬৫০৪) রশিদনগর এলাকায় এ রাবার শ্রমিক আব্বাস উদ্দিনকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।
