২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমোহনে বিএনপির ভোট বর্জন, বৃহস্পতিবার হরতাল

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার প্রতিবাদ এবং প্রশাসনের কাছে অভিযোগ করে প্রতিকার না পেয়ে ভোলার লালমোহনে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 02:52 PM

Updated : 25 Apr 2022, 03:50 PM

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

বুধবার বেলা পৌনে একটায় লালমোহন থানা বিএনপি সেক্রেটারি মার্শাল হিমুর বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম বাবুল (কাপ-পিরিচ) ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভিন আখতার দুলাল (বৈদ্যুতিক পাখা)।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির পক্ষে বৃহস্পতিবার লালমোহনে হরতালের ঘোষণা দেন সফিকুল ইসলাম বাবুল।

এর আগে সকালে একই অভিযোগে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান (দোয়াত-কলম) ভোট বর্জনের ঘোষণা দেন।

সকাল সাড়ে ১০ টায় পৌর এলাকায় নিজের বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।