সংসদে কৃষি শ্রমিকদের কথা বলবেন মেনন
কৃষি ফার্ম শ্রমিকদের জন্য আলাদা আইন পাশ করতে না পারা আমাদের সংসদের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে তিনি বলেন, বর্তমান সংসদে তার এবং তার দলের পক্ষ থেকে কৃষি শ্রমিকদের সুযোগ সুবিধার কথা তুলে ধরবেন।
মেনন বলেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের সংসদের সবচে বড় ব্যর্থতা হলো, আমরা এখনো কৃষি ফার্ম শ্রমিকদের জন্য আলাদা আইন পাশ করতে পারিনি।
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিটিউটে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আ. মজিদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল, ব্রির পরিচালক (প্রশাসন) ড. মো. শাহজাহান কবীর প্রমুখ।
