২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোগীর শ্লীলতাহানির চেষ্টা’, চিকিৎসক আটক

দাঁতের চিকিৎসা নিতে আসা এক মহিলার শ্লীতাহানির চেষ্টার অভিযোগে ফেনীতে এক কমিউনিটি চিকিৎসককে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 10:11 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার রাতে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের প্রাইম ডেন্টাল সার্জারিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আটক মোহাম্মদ নুরুল আবছার ফেনীর সোনাগাজী উপজেলায় একটি সরকারি হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (চাকমো)।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (টিএসআই) মো. কামাল হোসেন জানান, রাতে এক মহিলা রোগী তার দাঁতের সমস্যা নিয়ে ফেনী শহরের প্রাইম ডেন্টাল ক্লিনিকে নুরুল আবছারের চেম্বারে যান।

পরীক্ষার সময় নুরুল আবছার চেম্বারের ভেতর একা পেয়ে ওই রোগীর শ্লীতাহানির চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে বাইরে অপেক্ষমান তার স্বজনরা ভিতরে ঢুকে তাকে উদ্ধার করেন।

এক পর্যায়ে ওই চিকিৎসক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রোগীর স্বজনরা তাকে আটক করে ফেনী থানায় খবর দেন।

থানায় আটক ওই চিকিৎসক তার বিরুদ্ধে রোগীর অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।