২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ছাত্রলীগ নেতা খুন

নরসিংদী জেলা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 06:43 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার বিকালে শিবপুর উপজেলার পুটিয়া বাজার এলাকায় এ হামলায় নিহত শাহিন কাদির মাহিন ওরফে মাইনুদ্দিন (৩০) জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুপুর ২টার দিকে মাহিন পুটিয়ার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখান থেকে বিকালে ঘোড়াদিয়া এলাকায় বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী তাকে কুপিয়ে গুরুত্বর আহত করে।

নরসিংদী জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহিনের মাথা ও গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। তার মরদেহ এখন জেলা সদর হাসপাতালে আছে বলে জানান ওসি।

কে বা কারা এ হামলা করেছে তা জানা না গেলেও নিহতের পরিবারের দাবি, রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে।