২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ইন্টারনেট ফিল্টার গ্রামীণফোনে

শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট প্রতিরোধে মোবাইল ইন্টারনেট ফিল্টার স্থাপন করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 12:42 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার গ্রামীণফোনের সিংহভাগ শেয়ারের মালিক টেলিনর গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে জানানো হয়, টেলিনর গ্রুপই বিশ্বের প্রথম অপারেটর যারা ইন্টারপোলের সঙ্গে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট প্রতিরোধে একটি মোবাইল ইন্টারনেট ফিল্টার তৈরি করেছে।

টেলিনর গ্রুপের কাছে ‘ইন্টারনেট নিরাপত্তা’ সবচেয়ে গুরুত্ব পাচ্ছে জানিয়ে টেলিনর এশিয়ার প্রধান এবং গ্রামীণফোনের চেয়াম্যান সিগভে ব্রেক্কে বলেন, “ মোবাইল এবং ডেটা সংযোগ মানুষ, ব্যবসা এবং সমাজ সবার জন্য ইন্টারনেট যে সুযোগ সৃষ্টি করে তার সাথে কিছু ঝুঁকিও সামনে চলে আসে।”

আগামী কয়েক বছরে ৫০ কোটি কিশোর-কিশোরী ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারে তাই ‘ইন্টারনেট নিরাপত্তা’ টেলিনরের কাছে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে, বলেন তিনি।

টেলিনর আশা করছে, যেসব দেশে তাদের ব্যবসা আছে সেখানে আগামী তিন বছরের মধ্যেই সাড়ে আট কোটি শিশু মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে পরিচিত হবে।

টেলিনর এর এশিয়ান বাজারে আনুমানিক ৫০ কোটি শিশু বাস করে, যার মধ্যে বাংলাদেশেই আছে প্রায় ৫ কোটি।

সম্প্রতি টেলিনর এবং গ্রামীণফোন উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় বাংলাদেশে স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ২১ লক্ষ ঘন্টা ইন্টারনেট বিনমূল্যে ব্যবহার করার সুযোগ দেয়ার ঘোষণা করেছে।

২৫০ টি স্কুলের শিক্ষার্থীরা তাদের স্কুল প্রাঙ্গণে অবস্থিত ব্র্যাক পরিচালিত গণকেন্দ্রে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং কিভাবে সবচেয়ে নিরাপদে - দক্ষতার সাথে ইন্টারনেট ব্যবহার করতে হয় তা জানতে পারবে।