ফরিদপুরে বাস খাদে, কলেজ ছাত্রীর মৃত্যু
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা থেকে বরিশালগামী বাস খাদে পড়ে নিহত হয়েছেন এক যাত্রী।
নগরকান্দা থানার এসআই আতিয়ার রহমান জানান, নিহত মুনমুনের (১৯) বাড়ী বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায়। রাজধানীতে ‘উত্তরা আই এস স্কুল অ্যান্ড কলেজে’ পড়াশোনা করতেন। ‘ঈগল পরিবহনের’ বাসটিতে করে বাড়ি ফিরছিলেন তিনি।
এদিকে, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই বিডিনিউজ টোয়েন্টিপেঅর ডটকমকে বলেন, বৃষ্টির কারণে ওই এলাকায় সড়কে কাদা থাকায় ঢাকা থেকে বরিশালগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।
