২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুর্ঘটনা: ২ কৃষকসহ ৪ জনকে আসামি করে মামলা

যশোরের চৌগাছায় পিকনিকের বাস দুর্ঘটনার জন্য দুই কৃষকসহ চারজনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 12:48 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

এরা হলেন- চৌগাছা উপজেলার মান্দারতলা গ্রামের কৃষক আলম ও শহিদুল, বাসের চালক ইসরাফিল ও তার সহকারী। ইসরাফিলের বাড়ি ঝিকরগাছা উপজেলায়। তবে তার সহকারীর নাম ও ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

চৌগাছা থানার ওসি মতিউর রহমান জানান, এসআই শাহাবুল আলম বাদী হয়ে রোববার সকালে এ মামলা দায়ের করেছে।

আলম ও শহিদুল সড়কে শাকের বীজ ও ডাটা গাছ শুকাতে দেয়ায় তাদের মামলায় আসামি করা হয়।

আসামিদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি বলে জানান ওসি।

এদিকে, রোববার বেলা ১১ টার দিকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে চৌগাছা থানায় নিয়ে আসে পুলিশ।

শোকগ্রস্ত বেনাপোলে ৭ শিশুকে চিরবিদায়