গোপালগঞ্জে দুর্ঘটনায় সবেক ছাত্রলীগ নেতা নিহত
গোপালগঞ্জ সদরে বাসের ধাক্কায় এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় তার দুই সঙ্গী আহত হন।
রোববার রাতে এ দুর্ঘটনায় নিহত সুব্রত রায় (২৬) সাতপাড় সরকারি নজরুল কলেজের সাবেক ভিপি।
গুরুতর আহত উজ্জ্বল বিশ্বাস (২৮) ও অনাবিল সরকারকে (২৮) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, সুব্রত তার দুই বন্ধু উজ্জ্বল ও অনাবিলকে নিয়ে মোটরসাইকেলে করে টেকেরহাট থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন।
রাত ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সানপুকুরিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে সুব্রত রায়ের মৃত্যু হয়।
সুব্রত রায় কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের বিজন রায়ের ছেলে। তিনি সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
