২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু হত্যার বিচার চেয়ে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মুক্তিপণের টাকা না পেয়ে শিশু হত্যার প্রতিবাদ এবং খুনির শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শেখ পাড়াতে এ মানববন্ধন হয়। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে শেখপাড়ায় দাদু মহিতোষ অধিকারীর বাড়ির সামনে খেলার সময় শিশু লক্ষ্মী রানীকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে মহিতোষের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে লক্ষ্মীকে হত্যা করে তারা।

তিন দিন পর ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুড়িয়া গ্রামের একটি সেতুর নিচ থেকে শিশুটির লাশ  উদ্ধার করে পুলিশ।

মানববন্ধন শেখপাড়া ডিএম কলেজ থেকে দেড় কিলোমিটার দূরের ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত  পৌঁছে যায়।

মানববন্ধনে বক্তব্য দেন কে এম শরীফ, শেখ রবিউল ইসলাম ও আ ম বাবর।