নেত্রকোণায় বাস নদীতে, নিহত ২
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাস নদীতে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১০ জন।
নিহতদের মধ্যে রহিছ উদ্দিন (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কলমাকান্দা থানার ওসি আবদুল করিম জানান, বাসটি নেত্রকোনা থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।
এ পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
বাসটি পানিতে থাকায় উদ্ধার তৎপরতায় সমস্যা হচ্ছে। এলাকাবাসী ও পুলিশ উদ্ধার কাজ করছে।
আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
