২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 05:44 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার দুপুরে মনতলা এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের এই দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান (২৫) উপজেলার রান্ধুনিমুড়া এলাকার বাসিন্দা।

ফরিদগঞ্জ থানার ওসি নামজুল হক জানান, বিপরীত থেকে আসা বৈশাখি পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী মিজানুরের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ওই সড়কের ফকিরবাজার থেকে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।