২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যাচ্ছেন স্পিকার

পার্লামেন্টারি ইউনিয়ন অব ইসলামিক কান্ট্রিজের (পিইউআইসি) সম্মেলনে যোগ দিতে ইরান যাচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে তেহরানের উদ্দেশে স্পিকার ঢাকা ত্যাগ করবেন।

এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে তেহরান যাবেন স্পিকার, বলেন কামাল বিল্লাহ।

তেহরানে অনুষ্ঠেয় পিইউআইসির নবম এই সম্মেলনে স্পিকারের সঙ্গে থাকবেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এবং মীর শওকত আলী বাদশা।

২০ ফেব্রুয়ারি স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

১৯৯৯ সালের ১৭ জুন গঠিত পিইউআইসির বর্তমান সদস্য দেশ ৫৩টি। ইরানের রাজধানী তেহরানে এর সদর দপ্তর।

দ্বিতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী প্রথম বিদেশ সফরে গত ১২ ফেব্রুয়ারি ভারতে যান। ভারতের লোকসভার স্পিকার মীরা কুমারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয়।

চারদিনের ওই সফরে তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা অরুণ জেটলির সঙ্গে সাক্ষাত করেন।

১৩ ফেব্রুয়ারি লোকসভার অধিবেশন দেখতে যান শিরীন শারমিন চৌধুরী। ভারত থেকে শনিবার ঢাকা ফেরেন তিনি।