২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সাংবাদিককে পিটিয়ে আহত

সংবাদ প্রকাশের কারণে বরিশালের গৌরনদী উপজেলায় এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

বরিশাল প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 05:22 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শনিবার দুপুরে উপজেলা বাস স্ট্যান্ডে এ ঘটনায় আহত মো. মনিরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক সমকাল পত্রিকার গৌরনদী উপজেলা প্রতিনিধি।

গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপন জানান, বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে ছাত্রলীগের হামলা, ভাংচুর এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি খবর সমকাল পত্রিকায় প্রকাশিত হয় গত শনিবার।

এর জের ধরে দুপুরে গৌরনদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়ার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা মনিরুজ্জামানের উপর হামলা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া।

এ ব্যাপারে গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।