২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতু: সাড়ে ১৭ হাজার কোটি টাকার কাজ এবছর’

চলতি বছরে দুই পর্যায়ে পদ্মা সেতুর সাড়ে ১৭ হাজার কোটি টাকার কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 04:38 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

পরিদর্শনকালে যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের পদ্মা সেতুর বিভিন্ন প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরেন।

চলতি বছরের জুনে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মূল সেতু এবং জুলাইয়ে সাড়ে ৭ হাজার কোটি টাকার নদী শাসনের কাজ শুরু হবে, বলেন কাদের।

তিনি জানান, নদী শাসনের কাজে বিশ্ব ব্যাংকের যাচাই করা যে ৫টি কোম্পানি দরপত্র ক্রয় করেছিল, সেগুলোই অংশ নিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি এরাই টেকনিক্যাল অফার দেবে।

এ সময় প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।