২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বারের টাকা আত্মসাতে গ্রেপ্তার ১

রাজশাহী আইনজীবী সমিতির প্রায় ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হিসাব রক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 04:34 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শুক্রবার রাতে এ অভিযোগে মোজাক্কেরকে গ্রেপ্তার করা হয়।

এরআগে রাতেই বার সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মাইনুল আহসান পান্না নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন।

তবে এই মামলার অপর আসামি বারের অফিস সহকারী আল আমিন পলাতক রয়েছেন।

রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল ইসলাম রেজা জানান, বারের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ এনে থানায় মামলা করে।

প্রধান আসামি মোজাক্কেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, “মামলায় এজাহারে অভিযোগ করা হয়েছে, রাজশাহী বার সমিতির হিসাব রক্ষক মোজাক্কের ও পিওন আল আমিন বারের প্রতিদিনের আয়কৃত অর্থ ব্যাংকে জমা না করে প্রায় ২৫ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাত করেছে।

সম্প্রতি নিরীক্ষায় এ অসংগতি ধরা পড়লে তদন্ত করা হয়। তদন্তে আল আমিন এবং মোজাক্কের পরস্পর যোগসাজসে বারের টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়।

এরপর বারের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত নিয়ে শুক্রবার রাতে মামলা করা হয়েছে।

তবে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে ওসি রেজাউল জানান।