চাঁদপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে হাজীগঞ্জ দেশগাঁ গ্রামের তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহআলম জানান, সম্প্রতি বিএনপির একটি সভায় স্থানীয় সাংসদ মেজর (অব:) রফিকুল ইসলামের প্রতি হুমকিমূলক বক্তব্য ও এক আওয়ামী লীগ নেতার বাড়ি ভাংচুর মালার আসামি হিসেবে বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
