ভেজাল ওষুধ বানানোয় রাজধানীতে দুই জনকে দণ্ড
ভেজাল ওষুধ বানিয়ে বাজারে বিক্রি করায় দুই জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন- মো. শাহ আলম(৫০) ও মহিউদ্দীন আহমেদ(৫২)।
র্যাব২-এর উপপরিচালক হিমাদ্রি শেখর রায় জানান, মঙ্গলবার সন্ধ্যায় ১৪২/২ গ্রীনরোডের ‘মাল্টিপল হেলথ ফার্মা’ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরপর র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাদের দুই লাখ টাকা জরিমানা এবং দুই বছর করে কারাদণ্ড দেন।
দণ্ডিতরা নিজেদের ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিতেন।
তারা রাজধানীর মিটফোর্ড, ইসলামপুরসহ বিভিন্ন এলাকা থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহ করে তাতে বিভিন্ন ওষুধ কোম্পানির লেভেল লাগিয়ে সেগুলো বিক্রি করতো বলে জানা র্যাব কর্মকর্তা হিমাদ্রি।
