২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বস্তাবন্দি খণ্ডিত লাশ

টাঙ্গাইল পৌর এলাকা থেকে বস্তায় ভরা এক ব্যক্তির অর্ধগলিত খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 12:21 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

টাঙ্গাইল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শনিবার সকালের দিকে পশ্চিম আকুর-টাকুর পাড়া ব্রিজের কাছে বাজার এলাকায় হাত-পা ও মাথাবিহীন লাশটি পাওয়া যায়।

নিহতের পরিচয় জানাতে না পরলেও তার বয়স আনুমানিক ৩০ বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে বস্তার মুখ খুলে ভেতরে লাশ পায়।

পুলিশের ধারণা দুই/একদিন আগে ওই যুবককে হত্যা করা হয়েছে। লাশের হাত, পা ও মাথা উদ্ধারের চেষ্টা চালছে বলে ওসি জানান।